প্রফেসর মোঃ আনিসুজ্জামান
হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য, দক্ষ ও নৈতিক মানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে।
আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী, আধুনিক শিক্ষা উপকরণ এবং একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমরা সর্বদা সচেষ্ট।
আমরা বিশ্বাস করি, সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্মই পারে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে। আসুন, আমরা সবাই মিলে আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি।