সভাপতি
ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ এর সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এই প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষাঙ্গন নয়, বরং একটি আদর্শ মানুষ গড়ার কারখানা। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে।
অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটি দক্ষ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা।
আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও সাফল্যের স্বাক্ষর রাখবে।
সকলের জন্য শুভকামনা রইল।